এই পরিকল্পের অধীনে ১৫, ২০, ২৫ ও ৩০ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়। পরিকল্পে মেয়াদের ৫ ভাগের ১ ভাগ, মেয়াদের ৫ ভাগের ২ ভাগ, মেয়াদের ৫ ভাগের ৩ ভাগ এবং মেয়াদের ৫ ভাগের ৪ ভাগ সময় অতিক্রান্ত হলে ক্রমানুসারে বীমা অংকের ১০%, ১৫%, ২০% এবং ২৫% হারে প্রত্যাশিত সুবিধা প্রদান করা হয় এবং মেয়াদ শেষে লাভসহ অবশিষ্ট ৩০% প্রদান করা হয়। ১ম, ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেও পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে পুরো বীমাঅংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে। প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর। অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।