পেনশন বীমা পরিকল্প — এই পরিকল্পে পেনশন শুরু থেকে পরবর্তী ১০ বছরে পেনশন প্রাপ্তির নিশ্চয়তাসহ আজীবন পেনশন প্রাপ্তির গ্যারান্টি। পেনশন শুরুর ১০ বছরের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে ১০ বছর পূর্ণ হতে বাকী সময়ের পেনশন তার মনোনীতককে প্রদান করা হবে। যদি পেনশন আরম্ভ হওয়ার পূর্বে বীমা চালু থাকা অবস্থায় বীমা গ্রাহকের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে তার জমাকৃত সকল প্রিমিয়াম নূন্যতম ১০% হারে মুনাফাসহ তার মনোনীতককে ফেরত দেওয়া হবে।