এই পরিকল্পে এক কিস্তি প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমা অংকের দ্বিগুণ প্রদান করা হয়। মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে বা মেয়াদপূর্তির পর বীমা গ্রাহক বীমা অংকের দেড়গুণ বা দ্বিগুণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। এই পরিকল্পে মাত্র একবার প্রিমিয়াম প্রদান করতে হয় বলে এটি অত্যন্ত সুবিধাজনক। তাছাড়া বীমা অংকের নিশ্চিত দ্বিগুণ বলে এটি পরিবারের জন্য নিরাপত্তার প্রতীক এবং নির্ভরযোগ্য বলয় স্বরূপ। এই পরিকল্পে কোনো সহযোগী বীমা প্রদান করা হয় না। প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায় এবং বীমার টাকা আয়কর মুক্ত। যদি বীমার মেয়াদ সাত বছরের হয়, তাহলে মেয়াদ শেষে প্রতিশ্রুত মূল বীমা অংকের দেড় গুণ পরিমাণ টাকা পাবেন। যদি পলিসি হোল্ডার মেয়াদের মধ্যে মারা যান, তাহলে নমিনি বীমা অংকের দ্বিগুণ টাকা পাবেন। যদি বীমার মেয়াদ দশ বছরের হয়, তাহলে মেয়াদ শেষে তিনি প্রতিশ্রুত মূল বীমা অংকের দ্বিগুণ পরিমাণ টাকা পাবেন। যদি পলিসি হোল্ডার মেয়াদের মধ্যে মারা যান, তাহলে নমিনি বীমা অংকের দ্বিগুণ টাকা পাবেন।